Posts

Showing posts with the label করোনা

গো-ও-ও-ল

Image
মধুরেণ সমাপয়েত। না, সমাপ্তির এখনো বেশ খানিকটা বাকি  Euro2020'র। তবে গতকাল বেলজিয়াম এর সমাপ্তি ঘটল এবং যা একেবারেই মধুর হলো না। যাকগে কি আর করা যাবে  after all its a sport. তাই  সবকিছু sportingly গ্রহণ করাটাই শ্রেয়। হ‍্যাঁ, এবারের Euro তে আমরা মানে আমার পরিবার সর্বার্থে বেলজিয়াম সাপোর্টার। তার কারণটা অন‍্য কিছু না, কারণ আমরা বিগত কয়েকবছর ধরে টিনটিনের দেশের বাসিন্দা। আর বিশ্বের এক নম্বর ফুটবল দলের সমর্থক না হয়ে পারা যায়। সত‍্যিই ভাবতে ভালো লাগে আমি এমন একটি ছোট্ট দেশে থাকি যে তার ক্ষুদ্রতা সত্ত্বেও বিশ্ব ফুটবলে শ্রেষ্ঠ আসন দখল করেছে। রেড ডেভিল্স এ সজ্জিত বিখ‍্যাত ম‍্যানিকিন পিস ইউরোপে গত কয়েক বছর থাকার সুবাদে ফুটবল উন্মাদনা নিয়ে বেশ কিছু অভিজ্ঞতা হল। তায় আবার একটি বিশ্বকাপ ও একটি ইউরোকাপের অভিজ্ঞতা। মনে হলো ইউরো কাপ যেন অনেক বেশি এদের নিজেদের  খেলা এবং সেটাই স্বাভাবিক। আর আমাকেও সমস‍্যায় পড়তে হয়নি কোন্ দলকে সমর্থন করবো তা নিয়ে। যা ২০১৮ তে অভিজ্ঞতা হয়েছে। সে এক 'শাঁখের করাত' অবস্থা আমার। আজন্ম ব্রাজিল সমর্থক হয়ে যে কাকে সমর্থন করবো বুঝতে পারিনি। কিন্তু ঐ যে জন্মে থ...

করোনা'র যাতনা

Image
           উফফ! ধুর ভাল লাগে না। এই একটা শব্দ যেন জীবনটা পুরো শেষ করে দিল। আরে হ‍্যাঁ রে বাবা ঐ করোনার কথাই বলছি। সেই ছোট্ট বেলা থেকে এই শব্দটির সাথে পরিচিতি। না করোনার ছোটবেলা বলছি না, আমাদের ছোটবেলা। ছোট থেকে আমরা কয়েকটা জিনিস,  না বলা ভালো কয়েকটা শব্দ (নেতিবাচক) শুনে প্রত‍্যেকেই বড় হয়েছি। তার মধ্যে করোনা বা কোরোনা একটি  অন‍্যতম। এটা করোনা, ওটা করোনা, সেটা করোনা। সত্যি  বলছি সেগুলো শুনতে তখনো ভালো  লাগত না, এখনো লাগে না। বড্ড বিরক্তিকর একটি শব্দ এই করোনা। তবু তাকে বর্জন করে চলা যায়। কিন্তু  2020 তে দাঁড়িয়ে আমরা সারাক্ষণ যে 'করোনা' শুনছি তাকে কি বর্জন করা যায়; না যায় না, এই ভয়াবহ, আগ্রাসী একটি ভাইরাসকে সঙ্গে নিয়েই  তো আমাদের চলতে হচ্ছে  বা ভবিষ্যতেও হবে। সত্যিই এ এক বিভীষিকা। লকডাউনে ব্রাসেল্স           গত তিন বছর যাবত্ আমি ব্রাসেল্সের বাসিন্দা, অভিবাসী বলাই শ্রেয়। এখানে মার্চ মাসের প্রথম দিন থেকেই করোনার অবাধ  যাতায়াত  শুরু হয়ে গেছে। এর আগে চীনে এই করোনার প্রভাবে ভয়াবহ পরিস্থিতির কথা...